
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে টেপিরবাড়ী আনসার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নানা আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহম্মেদ আকন্দ এবং সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হাসান কাজল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা।
এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক আহ্বায়ক কাজল ফকিরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সারাদিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘলাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য এবং “যেমন খুশি তেমন সাজ”সহ বিভিন্ন চমকপ্রদ ইভেন্টে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
