
মুক্তাগাছা (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধ মো.এমদাদুল হক যদু (৬৭) কে গ্রেফতার করেছে পুলিশ। যদু মুক্তাগাছা উপজেলার মালতিপুর পাখালিয়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন আহাম্মদের ছেলে।তিনি উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়,মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে ফেনি জেলার ছাগলনাইয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দ্যা স্পেশাল পাওয়ারস্ এক্ট,১৯৭৪- এর এজাহারনামীয় আসামি। শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন জানান,বৃহস্পতিবার রাতে ফেনী জেলায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
