
বেনাপোল প্রতিনিধি: বাঁচতে জীবন, বাঁচাতে দেশ, গড়তে হবে মাদক মুক্ত বাংলাদেশ এই স্লোগান নিয়ে যশোরের বেনাপোলে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বিকালে ৫ টার সময় বেনাপোল কাস্টম অফিসের সামনে (যশোর কলকাতা মেনরোডে,) এ পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো: আজিজুল হক, সাধারণ সম্পাদক মো: আইয়ুব হোসেনপক্ষীর নেতৃত্বে বেনাপোল, শার্শা, নাভারন, বাগআচড়া সমস্ত কর্মরত গণমাধ্যমকর্মীরা এ পথসভা অংশ নেন। ঘণ্টাব্যাপী পথ সভা সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাঁচতে জীবন, বাঁচাতে দেশ, গড়তে হবে মাদক মুক্ত বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমরা এই রাজপথে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় শত শত মানুষেের মৃত্যুও পঙ্গুত্ব বরণ করে চলছে। আমরা নিরাপদ সড়ক ও মানুষের গ্যারান্টি
চাই। আজ আমরা কি দেখতে পাচ্ছি মাদক দেশ ও যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। সবাই মিলে যুব সমাজকে বাঁচাতে চাই। মাদক একটি অভিশাপ, নিরাপদ সড়ক চাই, আমরা এ রাজপথ বেছে নেয়।এই পথ সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
