
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সহ সাইদুর রহমান (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রৌমারী বাজার গোলামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই মাদক কারবারি উপজেলার যাদুর চর ইউনিয়নের চাকতাবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি টিম বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার রৌমারী বাজার গোলামোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে থেকে যাদুরচর ইউনিয়নের চাকতবাড়ি এলাকার মাদক কারবারি মোঃ সাইদুর রহমানকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
রৌমারী থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আসামীকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে।