ময়মনসিংহে তারুণ্যের উৎসব: কাবাডিতে বিজয়ী ফুলপুর

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব: ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা-২০২৫।

খেলার আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোঃ মাহমুদুল হোসাইন, পুলিশ সুপার কাজী আখতার উল আলম এবং মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে মুক্তাগাছা জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা এবং ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ফুলপুর উপজেলা দল, আর রানার-আপ হয়েছে মুক্তাগাছা উপজেলা দল।

কাবাডি খেলা পরিচালনায় ছিলেন মোঃ মাহবুবুল আলম রতন, মোঃ সুলতান আহমেদ, রাফিউল আলম রাফি, বজলুর রশিদ, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, আজাহারুল ইসলাম কচি, মোঃ কাজী মুমিনুল হুদা ফোরকান এবং মোরসালিনা আক্তার মুনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *