
সুজানগরে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে শুক্রবার দুপুর ৩টায় কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়ন দলকে পরাজিত করে সুজানগর পৌরসভার চর ভবানীপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাবিল হোসেনের সঞ্চালনায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর ফারুক-ই আযম, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী প্রামানিক, সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রাম-এর সম্পাদক আব্দুর শুকুর, দৈনিক যুগান্তর-এর সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, উপজেলা পোস্টমাস্টার আফজাল হোসেন, জামায়াত নেতা মোস্তাক ও কেরামত আলী, ছাত্র প্রতিনিধি দ্বীপ মাহবুব, অন্তু, শেখ রাফি ও মানিক। এছাড়াও স্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে ফিরোজ রানা, বাদশা এবং ছাত্রদল নেতা আব্দুস সবুর প্রামানিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক শাহীন এবং সহকারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন চঞ্চল। খেলার ধারাভাষ্যে ছিলেন পিন্টু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি যুবক ও কিশোরদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে হবে। খেলাধুলা সমাজকে অপরাধমূলক কার্যকলাপ থেকে মুক্ত রাখে। তাই সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
