
গাজীপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাতা, নকশবন্দি মোজাদ্দেদি বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজা বাবা ফরিদপুরী (রহ.)-এর স্মরণে এবং বিশ্ব ইসলামী মহা সম্মেলন-২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতি মিশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি নূর সাঈদ। সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের সঞ্চালনায় মিশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। যুগ্ম মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সিকদার।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মাইটিভির ইসলামিক আলোচক মুফতি মাওলানা হাফেজ কাওছার আহম্মেদ চাঁদপুরী। বিশেষ বক্তা ছিলেন বনানী বিশ্ব বেয়ালত মঞ্জিলের মাওলানা মো. মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মনির মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজা বাবা ফরিদপুরী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং আসন্ন বিশ্ব ইসলামী মহা সম্মেলন সফল করার আহ্বান জানান।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
