
গাজীপুরে কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় কভার্ডভ্যান গাড়ি সহ চালকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমান ঘাঁটি ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজুল কবির মাসুদ (৪০) জেলার শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের হাবিবুর রহমানের ছেলে, সে দৈনিক একুশের বাণী পত্রিকায় শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। অপর জন পৌর শ্রীপুরের ২ নং ওয়ার্ডের আয়ুব আলী ছেলে সম্রাট (৩৫)। আটককৃত চালক ভোলা জেলার বোরহান উদ্দিন থানার কাছিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ঢাকার দিকে থেকে একটি কভার্ড ভ্যান উল্টো পথে হোতাপাড়ার দিকে আসছিল। কভার্ডভ্যানটি বিমান ঘাঁটির সামনে ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী মহাসড়কে পরে যায়। এসময় কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যান।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ বলেন, রোববার বিকেলে হোতপাড়ায় বিমান ঘাঁটির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন এলাকায় কভার্ড চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুইজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
