
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাওনা চৌরাস্তা মিজান গার্ডেনে ও শ্রীপুরে উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবনির্বাচিত সভাপতি আকরাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাহ’র নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবনির্বাচিত কমিটির সকলকে সাথে নিয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ-সভাপতি আ: রাজ্জাক, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম সম্পাদক শাজাহান কবির ও যুগ্ম সম্পাদক সুমন মিয়া, সহসাংগঠনিক মোস্তাফিজুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার, কৃষি বিষয়ক সম্পাদক রমজান আলী, আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য কাইয়ুম, আব্দুল্লাহ প্রমুখ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
