
জামালপুর, প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু ও তার পরিবার কর্তৃক মিথ্যা মামলা, রাস্তা আটকানো সহ জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে কমলাবাড়ী গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা । এসময় বক্তব্য রাখেন
ভুক্তভোগী জুয়েল আহম্মেদ, মোঃ ছফর আলী, মোঃ শাহজাহান, সুলতান মিয়া প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, ফুলকোচা ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মজনু ও তার পরিবার ষড়যন্ত্রের মাধ্যমে তাদের হয়রানি করছেন। মিথ্যা মামলাসহ হুমকি প্রদান, রাস্তা আটকে দেওয়া এবং জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
এসব বিষয়ে মেলান্দহ থানায় অভিযোগও দেওয়া হয়েছ। তাই সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এব্যাপারে অভিযুক্ত মজনু তার বিরুদ্ধে উপরোক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আগে জমি কিনেছি। তাই আমার বিরুদ্ধে অভিযোগগুলি সঠিক নয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
