কুড়িগ্রাম জেলা বিএনপি’র নব-নির্বাচিত কমিটিকে ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা বিএনপি’র ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি।

শুক্রবার বিকেলে (১০ জানুয়ারি) কুড়িগ্রাম সদরের মধ্যকুমরপুর বাজার থেকে ৫ শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের হয়, যা পাটেশ্বরী বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি মিয়া, সদস্য সচিব ফজলুল হক।

এছাড়া ভোগডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মামুন, সদস্য সচিব মোজাফফর হোসেন ভজু এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *