সাবেক কাউন্সিলর আরিফের নামে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সাবেক সফল কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আরিফুল রহমান আরিফের নামে ফেসবুকে ফেক আইডি “আয়েশা মহসিনা” থেকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রকাশ করা হয়েছে। উক্ত ফেক আইডি থেকে আরিফের বিরুদ্ধে জামাতকর্মীর কাছে বিশ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তাদের মতে, সাবেক কাউন্সিলর আরিফকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে “আয়েশা মহসিনা” নামের ফেক আইডি থেকে এই অপপ্রচার চালানো হয়েছে।

এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে বোদা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোদা প্রেসক্লাবের সভাপতি আমির হোসেন লাভলু এবং সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বোদা প্রেসক্লাবের সভাপতি আমির হোসেন লাভলু বলেন, “আয়েশা মহসিনা আইডি থেকে চালানো এই মিথ্যা প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই যেন দ্রুত এই ফেক আইডিটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিল রেজা ফেরদৌস চিন্ময়, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদার রহমান জুয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব ফারহান মামুনুর রশিদ জীবন, ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মামুনুর রশিদ দুলু এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *