
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে ব্র্যাকের সহায়তায় গ্রাম সামাজিক শক্তি কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের (ইউপিজি) আওতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোবিন্দপুর ইউনিয়নের বাকচান্দা বাজার ব্র্যাক ব্রাঞ্চ অফিসে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের কিশোরগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক হোসনে আরা। সঞ্চালনায় ছিলেন গোবিন্দপুর ইউনিয়নের শাখা ব্যবস্থাপক দিলরুবা ইয়াসমিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েতুল ইসলাম, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির।
প্রশিক্ষণে ব্র্যাকের ইউপিজি ফিল্ড অফিসার আলমগীর হোসেন, ফাতেমা বেগম, শাহাজাদী আফরিনসহ গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি নুরুল হক হীরা, নারী কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস এবং সদস্য শাহিন মিয়া উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণে গ্রাম সামাজিক শক্তি কমিটির ২০ জন সদস্য নেতৃত্বের বিভিন্ন কৌশল ও দক্ষতা অর্জন করেন।