
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরের সিদলা ইউনিয়নের সাহেবের চর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশের সহায়তায় সোমবার সকাল সাড়ে নয়টায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজার নিয়ে পালিয়ে গেলেও বালু পরিবহনে নিয়োজিত লড়ি ট্রাকের ডাইভার ও হেলপারকে আটক করে আদালত। পরে লড়ি ট্রাকের মালিক সাদ্দাম হোসেন (২৪) এর কাছ এক লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
তিনি সদর থানার মারিয়া এলাকার নয়ন মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ খ্রি: মোতাবেক এ জরিমানা আদায় করেন বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান ৷
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা
- -
গাজীপুরে মাদক নির্মূলে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- -
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- All Posts
