দোয়ারাবাজারে বিএনপির কর্মীসভা: ফ্যাসিস্ট মুক্ত দেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত এই সভায় দলীয় নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, “দেশের জনগণের অধিকার লুট করে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা গুম, খুন, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তবুও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে গেছেন। বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান সফল হয়েছে।”

বক্তারা আরও বলেন, “ছাতক ও দোয়ারাবাজারের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কাক্সিক্ষত অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের ভবিষ্যৎ ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অংশ নেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মঈন উদ্দিন সুহেল, জয়নুল জাকিরীন, নাজির আহমদ, আকবর আলী, সামছুল হক নমু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মীসভায় সবাইকে দলে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *