
পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, যা হিমালয় কন্যা নামে পরিচিত। হিমালয়ের নিকটবর্তী হওয়ার কারণে গত দু’দিন ধরে প্রচণ্ড ঠান্ডায় জর্জরিত রয়েছে এই জেলা। সারা দিন হিমেল হাওয়া বইছে, আর রাতের বেলা তীব্র ঠান্ডায় কাঁপছে এখানকার জনজীবন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঠান্ডার মাত্রা আরও বেড়ে যায়। রাত ও সকাল বেলায় কুয়াশার মতো টিপটিপ পানি পড়তে দেখা যাচ্ছে।
পঞ্চগড়ের বোদা উপজেলার কলেজপাড়ার বাসিন্দা রায়হান গণমাধ্যম কর্মীদের জানান, “গত দুই দিন ধরে সূর্যের দেখা নেই। অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছি।”
ভ্যানচালক মোতালেব বলেন, “অতিরিক্ত ঠান্ডার কারণে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি। ঠান্ডার কারণে আয় উপার্জন কমে গেছে। মানুষ ভ্যানে চড়তে চায় না। আগে দিনে ৩শ থেকে ৪শ টাকা ইনকাম করতাম, আর এখন ২শ থেকে ৩শ টাকা রোজগার করাও কঠিন হয়ে পড়েছে।”
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অতিরিক্ত ঠান্ডার কারণে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি এবং স্ট্রোকজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে চার দিন এই ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
