
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে হাসান আলী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাসান আলী পেশায় একজন ড্রাইভার এবং তিনি নোয়াব আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে নরসিংপুর-শ্রীপুর সড়কে দ্বীনেরটুক মাদরাসার সেতুর কাছাকাছি এ হত্যাকাণ্ড ঘটে। ওই সময় হাসান আলী স্থানীয় নরসিংপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নরসিংপুর বাজারে বিভিন্নজনের সঙ্গে হাসান আলীর দেনা-পাওনা নিয়ে কথাবার্তা হয়েছিল। নিহত হাসান আলী এক পুত্র সন্তানের জনক।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহতের বুকে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
