
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তের জিগাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের শিলডোয়ার গ্রামের কাদির মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪) এবং রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক হোসেন (২৫)।
জানা যায়, বুধবার সকালে চিনাকান্দি সীমান্তের ১২১০/৪-এস নম্বর পিলারের নিকট দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। চিনাকান্দি বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশ সীমান্তের ২০ গজ অভ্যন্তরে জিগাতলা এলাকায় তাদের আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে বিজিবি এক লাখ এক হাজার একশত সাতাশি টাকা জব্দ করে। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, “চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশি যুবককে নগদ অর্থসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
