ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,

ভবানীপুরে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ড উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৪১ Time View

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সিকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোলাইমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালপুর আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল রাশিদ।

উদ্বোধকের বক্তব্যে দেলোয়ার হোসেন সিকদার বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে উঠবে। আমি এ আয়োজনের সফলতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “এলাকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।”

আয়োজকেরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় খবর

রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা

ভবানীপুরে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ড উদ্বোধন

Update Time : ০১:১৭:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬