
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দোয়ারাবাজার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন। এ ছাড়া প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিবিদ মো. আশ্রাফুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার, দোয়ারাবাজার।
প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন প্রকল্প কার্যক্রমও পরিদর্শন করেন।
উপজেলার উপসহকারী কৃষি অফিসারগণ প্রশিক্ষণে উপস্থিত থেকে কৃষকদের সহায়তা করেন। প্রশিক্ষণে অনাবাদি জমি চাষের আওতায় আনা, তেলজাতীয় ফসল চাষে উদ্বুদ্ধকরণ, উন্নত জাতের ফসলের সম্প্রসারণ, উচ্চমূল্যের ফসল আবাদ বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, এবং সুষম সার ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়।
এই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের সকালের নাস্তা, দুপুরের খাবার এবং ৬৫০ টাকা করে সম্মানী প্রদান করা হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
