
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার ৬ওয়াড ভবারবেড় গ্রাম থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সোনিয়া খাতুন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ডিসেন্বর) রাত ১২টার সময় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ সোনিয়া কে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
