সুনামগঞ্জ দোয়ারাবাজারে বেগম রোকেয়া দিবস পালিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার  (সুনামগঞ্জ) প্রতিনিধি : নারী পুরুষের সমতা, নারীর জন্য বিনিয়োগ-সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানে সুনামগঞ্জ দোয়ারাবাজার  উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা  ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার নেগার তনুর  সভাপতিত্বে ও  শ্রী পঞ্চানন  কুমার ছানার  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  উপজেলা  নির্বাহী কর্মকর্তা নেহার নিগার তনু এসি ল্যান্ড, শ্রী শুশান্ত কুমার সিংহ  উপজেলা সমাজ সেবা অফিসার  মোঃ কামরুল ইসলাম ,   অফিস সহকারী  মহিলা বিষয়ক কার্যালয়,  শ্রী ভিপেষ চন্দ্র তাং, মোঃ  এনামুল হক।

 সার্বিক  সহযোগিতা  ও সম্বর্ধনা  অনুষ্টানে উপস্থিত  ছিলেন  মোঃ আনোয়ার হোসেন (F,F) সৌহার্দ!!! প্লাস  আ্যাক্টিভিটি । কেয়ার বাংলাদেশ,  বগুলাবাজার ইউনিয়ন  প্রমুখ।

অনুষ্ঠানে  ৫ টি ক্যাটাগরিতে ৫ জন জয়ীতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন করে   জীবন শুরু করেছেন  যে নারী ক্যাটাগরিতে মিসেস গুলজান  আক্তার  গ্রাম  কান্দাগাও  ইউনিয়ন  বগুলা বাজার।

অর্থনৈতিক ভাবে  সাফল্য অর্জনকারী নারী  মিসেস নার্গিস পারভীন (রাহেলা)  গ্রাম  টেংরা, ইউনিয়ন  সুরমা।  সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন  যে নারী মিসেস জয়তুননেছা নরসিমপুর ইউনিয়ন

 সফল জননী নারী  মিসেস কুলছুম বিবি শিক্ষা  ও চাকরীর ক্ষেত্রে  সাফল্য অর্জনকারী  নারী  মিসেস মাকসুদা  বেগম  দীনের টুক সরকারি  প্রাথমিক  বিদ্যালয়  ও উপজেলা  সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ের  শ্রেষ্ঠ  শিক্ষকা   কে সংবর্ধনা দেওয়া হয়।

দোয়ারাবাজার  উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার নিগার (তনু) বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রাখছেন। নারী পুরুষের সহাবস্থানই দেশকে এগিয়ে নিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *