
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে এক শ্রমিক সর্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর গরুর খোয়ার মোড় এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জন নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম রমজান আলী। তিনি গত ৫ বছর ধরে ময়মনসিংহ নগরীতে ভবন নির্মাণের কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান,শুক্রবার জুমার নামাজের পর ভবনের নির্মাণ শ্রমিকরা মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়,রড দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
