
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান। এতে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, শফিকুল ইসলাম কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল আলম, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা কারিমুল্লাহ প্রমুখ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী,
১৪ ডিসেম্বর: ধর্মীয় রীতি অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, উপাসনালয়ে মোনাজাত, এবং বিকেলে উপজেলা হলরুমে আলোচনা সভা।
১৬ ডিসেম্বর: সকাল সাড়ে ৮টায় কুড়িগাট বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন। মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী। দুপুরে সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। বিকেলে উপজেলা হলরুমে আলোচনা সভা।
সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
