
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে হাই স্পিড রেল চলাচলের দাবিতে নাগরিক অধিকার আন্দোলন যশোর রোববার ১ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর স্মারকলিপি দিয়েছে ।
স্মারকলিপিতে স্বল্প খরচে, স্বল্প সময়ে যশোর অঞ্চলের মানুষের ট্রেনে চলাচল, ভারত এবং বাংলাদেশের যাত্রীদের সুবিধায় বেনাপোল-নড়াইল-ঢাকা রুটে দুই জোড়া ট্রেন চালুর দাবি জানানো হয়। অন্যথায় জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মাস্টার নুর জালাল, সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান, বিনয় কৃষ্ণ মল্লিক, বোরহানুস সুলতান, আহসানুল্লাহ ময়না, অ্যাডভোকেট আবুল কায়েস, জাহিদুর রহমান গোলদার, ডাক্তার সাইফুল্লাহ ও ডক্টর সাবির হোসেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
