
দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৮ নম্বর বোগলাবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামিল খানকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে বোগলাবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর গ্রামের মৃত লতিফ খানের ছেলে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন আহত জহিরের ভাই।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
