মানুষের আশা প্রত্যাশা তিন মাসে খুব একটা পূরণ হয়নি: দুদু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের মানুষ মনে করেছিলেন তারা ভোটাধিকার ফিরে পাবেন। তারা নিজেদের অধিকারের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। কিন্তু সেই নির্বাচন এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি বা বিএনপি দাবি করেছিল রোডমার্চ এবং যৌক্তিক একটি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটিও সম্ভব হয়নি। এখন পর্যন্ত সরকার উদ্যোগী হয়েছে ও নির্বাচন দেবে বলেছে কিন্তু সুনির্দিষ্ট তারিখ-মাস ঘোষণা করেনি। সেটি ঘোষণা করলে আগামী দিনে দেশের মানুষ আরও উৎফুল্ল হবে, আরও সফল হবে। যতক্ষণ ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত মানুষ একটু উদগ্রীব বা হতাশই থাকলো।

প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন’- চট্টগ্রামে এবি পার্টির এক নেতার দেওয়া এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে দুদু বলেন, ‘বিএনপির কোনো নির্বাচনে প্রস্তুতির প্রয়োজন নেই। তারা ১৬ থেকে ১৮ বছর ধরেই প্রস্তুত। যেকোনো মুহূর্তেই নির্বাচন দিলে যেকোনো সিটে একাধিক প্রার্থী তাদের। সে কারণে বিএনপির প্রস্তুতি খুব কম সময়ের ভেতরেই সম্ভব।

তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা-মেহেরপুর-কুষ্টিয়া-ঝিনাইদহ এসব অঞ্চল হচ্ছে বিএনপি অধ্যুষিত অঞ্চল। এখানে যদি মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, বিএনপি জয়লাভ করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামীতেও তাই হবে।

চুয়াডাঙ্গা শহরে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *