
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরের যানজট নিরসনে বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান। বুধবার (৬ নভেম্বর) বিকেলে তিনি বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন।
এ সময় তিনি বেনাপোল কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সাথে যানজট নিরসনে বিস্তৃত আলোচনা করেন এবং করণীয় সম্পর্কে পরামর্শ দেন। পরে, ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার নাসিম খান, বেনাপোল কাস্টমস হাউসের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) জাহাঙ্গীর আলম, নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া, চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ফারুক হোসেন মজুমদার, আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ফরিদ হোসেন, স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ এবং ৮৯১-এর সাধারণ সম্পাদক রিন্টু প্রমুখ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
