বেনাপোল স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে (বিয়ে বাড়ি) যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, শার্শা, বেনাপোল পৌরসভা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই সভার আয়োজন করে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় যশোর জেলা কার্যালয়ের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মাদ মুনাওয়ার হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) মোঃ মামুন কবীর তরফদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তাবৃন্দ, বিজিবি সদস্য, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও স্টাফ এসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং চিকিৎসক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দণ্ডের বিধান রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে সরকার ৬ এপ্রিল ২০০৯ তারিখে এ আইন প্রণয়ন করেছে।

তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারের ৮টি মৌলিক অধিকার রয়েছে, যার মধ্যে রয়েছে মৌলিক চাহিদা পূরণের অধিকার, তথ্য পাওয়ার অধিকার, নিরাপদ পণ্য বা সেবা পাওয়ার অধিকার, পছন্দের অধিকার, জানার অধিকার, অভিযোগ ও প্রতিকার পাওয়ার অধিকার, ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষা লাভের অধিকার এবং সুষ্ঠু পরিবেশের অধিকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ নাজিব হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *