
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইভা আক্তার নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইভা আক্তার ওই এলাকার আইয়ুব আলীর বাড়ির হিমেল মিয়ার মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু ইভা আক্তার খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।