
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক নির্বাচিত হয়েছেন মো.জাকির হোসেন বাবলু। সোমবার সন্ধ্যায় এমন খবর ছড়িয়ে পড়লে মুক্তাগাছার বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন এবং বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে মো.জাকির হোসেনকে আহবায়ক,
মো.রোকনুজ্জামন সরকার রোকনকে সদস্য সচিব এবং আলমগীর মাহমুদ আলমকে যুগ্ম আহবায়ক করে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। খরবটি সোমবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কাজী রিপনের নেতৃত্বে আনন্দ মিছিল বের হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
এ সময় উপজেলা বিএনপির উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন,পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল,
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাফিকুল ইসলাম জনি,মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল-আমিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক মো.জাকির হোসেন বাবলু জানান,এ অর্জন আমার একার নয়,এ অর্জন মুক্তাগাছার জনগণ ও তৃণমূলের সকল নেতাকর্মীদের। তবে দায়িত্ব পাওয়া সহজ হলেও দায়িত্ব পালন করা ততটা সহজ বিষয় নয়। দেশনায়ক তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে দলের দায়িত্ব দিয়েছেন। তারেক রহমানের দিকনির্দেশনায় দলের নেতাকর্মীদের সু-সংগঠিত রেখে দলকে এগিয়ে নিয়ে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
