
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে শীতকালীন সবজির আমদানি বাড়ায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। বিক্রেতাদের দাবি, সরবরাহ ভালো থাকায় সবজির বাজারে দাম কিছুটা হ্রাস পেয়েছে। তবে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে।
সোমবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও শুকনো সবজির দাম বেড়েছে। ছোট সাইজের ফুলকপি প্রতিটি ৮০ টাকা থেকে কমে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে, আর বাঁধাকপি প্রতিটি ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। লম্বা বেগুন প্রতি কেজি এক সপ্তাহ আগে ১২০ টাকা ছিল, বর্তমানে তা ৫০-৬০ টাকায় নেমে এসেছে। করোলার দাম ১২০ টাকা থেকে কমে ৮০ টাকায় এবং বরবটি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে সবচেয়ে দামি সবজির মধ্যে রয়েছে শিম, গাজর ও টমেটো। গাজর প্রতি কেজি ১৮০ টাকা, শিম প্রতি কেজি ১৪০ টাকা এবং টমেটো ২০০ টাকা থেকে কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৭০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, মুলা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা এবং শসা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। আলুর দামও বেড়ে প্রতি কেজি ৬৫-৭০ টাকায় পৌঁছেছে, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। বিক্রেতারা দাম বৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ কমের কথা বলছেন।
এদিকে, শুল্ক কমানোর সুপারিশ করা হলেও চালের দাম কমেনি। মোটা চালের কেজি ৫৪ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, আর সরু চালের কেজি ৭০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।
নাগরিক অধিকার কমিটির সভাপতি আলার মিয়া জানান, সবজির দাম কিছুটা কমলেও এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে বাজারের পরিস্থিতি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
