গাজীপুরে উচ্ছেদ ঠেকাতে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় বন বিভাগের জমিতে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে এলাকাবাসী মহাসড়কের পাশে অবস্থান নেয়।

রবিবার (৩ নভেম্বর) সকাল থেকে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা ময়মনসিং মহাসড়কের পাশে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। বন বিভাগের লোকজন বনের জমি থেকে অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদ কার্যক্রম চালাতে গেলে এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়ে মহাসড়কে উপর ভিক্ষোভ মিছিল করে  করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ দখল উচ্ছেদে বাধা দিতে এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাসরত অনেক পরিবার এখানে তাদের বসতবাড়ি গড়ে তুলেছে, যা উচ্ছেদ করা হলে তারা চরম দুর্ভোগে পড়বে।

ভিক্ষোভ মিছিলে ভূমিহীন সমিতির সভাপতি ইউনুস আলী হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের ঘরবাড়ি ভাঙতে হলে আমাদের লাশের উপর দিয়ে ভাঙতে হবে। কারন সরকার আমাদের ঘরবাড়ি ভাঙার জন্য কোন আদেশ দেয় নাই। বন বিভাগের লোকজন জোরপূর্বক আমাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। আমাদের ঘরবাড়ি আমাদেরই রক্ষা করতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও ঢাকা বন বিভাগের গাজীপুর জেলার ভাওয়াল রেঞ্জ ও রাজেন্দ্রপুর রেঞ্জের অধীনে ভবানীপুর বিট, মনিপুর বিট, বাড়ই পাড়া বিটের অধীনে ভবানীপুর, বন বিভাগের গেজেট ভুক্ত জমি ও ২ নং খাস খতিয়ানের বনের জমিতে দের হাজারেরও অধিক ঘরবাড়িসহ দোকানপাট নির্মাণ করা হয়েছে। এসব ঘরবাড়ি ও দোকানপাট বন বিভাগের লোকজন উচ্ছেদ করতে গেলে স্থানীয়দের দের হামলা শিকার হন।  এতে বন কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহত হয়।

অন্যদিকে বনকর্মীদের প্রতিহত করতে সদর উপজেলার ভবানীপুর এলাকায় ভূমিহীন সমিতি করা হয়। যার নেতৃত্ব দিচ্ছেন ইউনুস আলী (ড্রাইভার) নামে পরিচিত এক ব্যক্তি। নিজেই হয়েছেন এই কমিটির সভাপতি। বন বিভাগের লোকজনকে প্রতিহত করার জন্য এলাকার সাধারণ মানুষদের নিয়ে মাহাসড়ক অবরোধ সহ করেছেন একাধিকবার সভা সমাবেশ। এমনকি বনের জমিতে নিজেও নির্মাণ করেছেন ছয়টি ঘর।

এ বিষয়ে বন বিভাগের একজন কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

এদিকে বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন ও বনের জমি রক্ষার জোর দাবি জানিয়ে আসছেন ভাওয়ালগড় বাঁচাও আন্দোলন সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *