শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

সুমন গাজী (শ্রীপুর) গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্বনামধন্য চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান মাওনা সিটি হাসপাতালের সুনাম বিনষ্ঠ করার লক্ষে ষড়যন্ত্রমূলক, মিথ্যা অপপ্রচার হয়রানি ও মানহানিকর কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা মাওনা সিটি হাসপাতাল এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্যকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল মালেক বলেন, একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের স্বনাম বিনষ্ট করার লক্ষ্যে, মানববন্ধন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার দিয়ে নানা ধরনের ঋণাত্মক কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *