আবদুর রহিমের জন্মদিনে ডা. সফিকুলের শুভেচ্ছা, কামনা করলেন সফল ভবিষ্যৎ

print news

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও মেধাবী সংগঠক আবদুর রহিমের শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ডা. মো. সফিকুল ইসলাম।

শুভেচ্ছা বার্তায় ডা. মো. সফিকুল ইসলাম বলেন, আবদুর রহিম সহকর্মীদের সার্বিক সহযোগিতা নিয়ে তাঁর শ্রম, মেধা, মনন ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ ২২ মাস কমিটি না থাকলেও তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন, যা তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী সংগঠক হিসেবে আবদুর রহিমের ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাঁর নেতৃত্ব, শ্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড মৎস্যজীবী দলের নেতাকর্মীদের নতুনভাবে উজ্জীবিত করেছে।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ডা. মো. সফিকুল ইসলাম বলেন, “প্রিয় রহিম ভাইয়ের জীবনের প্রতিটি নতুন বছর যেন নতুন সম্ভাবনা, আনন্দ, সাফল্য ও সুন্দর ভবিষ্যতের বার্তা নিয়ে আসে—এই কামনা করি। পরম করুণাময়ের কাছে তাঁর সুস্বাস্থ্য, নেক হায়াত ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ তাঁর ভবিষ্যৎ পথচলা সুগম ও সফল করুন।”

তিনি আবদুর রহিমের জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে ফুলেল শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান।

শুভেচ্ছান্তে
ডা. মো. সফিকুল ইসলাম
কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল
সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ
কেন্দ্রীয় নির্বাহী কমিটি