
২০২১ সালে ফ্রি এজেন্ট হয়ে বার্সেলোনায় যোগ দিয়ে ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছিলেন সাবেক ম্যানসিটির কিংবদন্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। তবে হৃদযন্ত্রের জটিলতায় ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি তার। মাত্র পাঁচ ম্যাচ খেলেই চুক্তি বাতিল করে অবসরের সিদ্ধান্ত নেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার। শারীরিক অসুস্থতার কারণে সব ধরনের ফুটবল থেকে অবসর নিতে বাধ্য হন তিনি।”
অবসরের প্রায় বছর তিনেক পর কাতালান ক্লাবটার বিরুদ্ধে বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন আগুয়েরো। কাতালানদের বিরুদ্ধে ৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪০ কোটি টাকা) বকেয়া বেতনের দাবিতে মামলা করেছেন।
ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, সাবেক এই আর্জেন্টাইন চুক্তি শেষের অংশ হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় ৪০ কোটি টাকা পাওনা বলে দাবি করেন।”
‘২৯ মে, ২০২৪ সাবেক বার্সেলোনা ফুটবলার সের্হিও আগুয়েরো তার সাবেক ক্লাব বার্সেলোনার কাছে তিন মিলিয়ন ইউরো পাওনা দাবি করেছেন। তার মতে এই পাওনা পরিশোধের মধ্য দিয়ে বার্সেলোনার সাথে তার সম্পর্ক শেষ হওয়ার কথা।’
এদিকে জানা যায়, সাবেক এই তারকা সমঝেতায় শেষ করেছিলেন চুক্তি। তাই কাতালানরা আদালতে এই মামলা নিষ্পত্তির আশায় রয়েছেন। এর আগে বার্সা বিরুদ্ধে স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামক একটি কোম্পানি ১০ মিলিয়ন ইউরো দাবি করেছে ওসমান দেম্বেলের পিএসজি ট্রান্সফার কার্যক্রমে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার জন্য।
২০২৩-২৪ মৌসুমের আর্থিক ফলাফল নিয়ে আগামী ১৯ অক্টোবর বার্সেলোনার বার্ষিক সাধারণ সভায় আলোচনা হবে, জানা যায়। যেখানে এই মামলাগুলোর নিষ্পত্তির দিকেই তাকিয়ে আছে বার্সা।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
