গাজীপুরে সদরে মাদকবিরোধী আলোচনা সভা

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এবং “সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সচেতন জনগণের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। তিনি বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাবলু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খোকন, বাবু সুরেন্দ্র চন্দ্র বর্মণ, দেলোয়ার হোসেন শেখ, ফখরুল প্রধানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।