
স্টাফ রিপোর্টার :- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।
সেমিনারে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বদনিভাঙ্গা ও পাজুলিয়া গ্রামের ৪০ জন কৃষক, খামারি ও উদ্যোক্তা অংশ নেন।
মূল প্রবন্ধে প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, উন্নত জাত, আধুনিক উৎপাদন কৌশল, কৃষি যান্ত্রিকীকরণ ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার এবং কৃষকের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধিতে এসব উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণার প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন তা কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। এ লক্ষ্যেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণাকে সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে কাজ করে যাচ্ছে।
সেমিনারের শেষ পর্বে কৃষকরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যা তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি এবং গবেষণা মাঠ পরিদর্শন করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরে জমি বিরোধে ৫টি আকাশমনি গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
- -
নয়াপাড়ায় শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ
- -
গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা
- All Posts
