কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম:  কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবের শান্তিপূর্ণ ও আনন্দময় উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে ভোগডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। তারা পূজামণ্ডপের পুরোহিতদের সাথে কথা বলেন এবং পূজার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ আলী, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনী মিয়া, কুড়িগ্রাম জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক দলের হাবিবুর রহমান, ফকরুল ইসলাম ও ইব্রাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতা আব্দুল গনী মিয়া এ সময় বলেন, “দেশের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। ৫ দিনব্যাপী দুর্গা উৎসবে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সার্বিক সহযোগিতা করবে। যাতে আপনাদের দুর্গা উৎসবে কোনো সমস্যা না হয়, সেদিকে আমাদের নেতাকর্মীরা খেয়াল রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *