
পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বাসিন্দা আইনজীবী সোলেমান হক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে পঞ্চগড় কোর্ট থেকে বাড়ি ফেরার পথে আহাম্মদনগর এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় মাড়েয়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
