ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নজরুল ইসলাম

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার :- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা জাসাস এর সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, ধৈর্য ও সংযমের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়, যা সাম্য ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সহানুভূতি, পরস্পরের প্রতি ভালোবাসা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সমাজের বিত্তবানদের উচিত গরিব ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসা, যাতে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে।
বর্তমান প্রেক্ষাপটে দেশ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মোঃ নজরুল ইসলাম আরও বলেন, “ঈদ আমাদের মাঝে নতুন আশা ও প্রেরণা জাগিয়ে তোলে। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করি।”
তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”