কুড়িগ্রাম-২ আসনে ভোট পুনঃগণনা চেয়ে সংবাদ সম্মেলন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কুড়িগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পুনগণনা চেয়ে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ 

রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ভোটাররা ধানেরশীষ পতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলেও সুপরিকল্পিতভাবে এনসিপি প্রার্থীকে বিজয়ী করতে আমাকে হারিয়ে দেয়া হয়েছে। এই আসনে এনসিপির শাপলা কলি প্রার্থীকে ৯ হাজার ১ শ ২১ ভোটে বিজয়ী দেখানো হলেও ধানের শীষ প্রতীকের ৯ হাজার ৫শ ৪৭ ভোট বাতিল করা হয়েছে। এছাড়াও ১৩ টি ভোট কেন্দ্রে ফলাফল শীট পরিবর্তন করার অভিযোগ তুলে ভোট পুনগণনার মাধ্যমে জনগনের রায়কে বাস্তবায়ন করার দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম পৌর বিএনপির  আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহছানসহসকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।