
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি নির্বাচিত হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সোমবার রাত ৮টায় শ্রীপুর পৌর জাসাস-এর আহ্বায়ক আনোয়ার হোসেনের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, গাজীপুর-৩ আসনের জনগণ পরিবর্তন, গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রত্যাশায় ধানের শীষকে বিজয়ী করেছেন। তারা নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম বাচ্চুর কাছে এলাকার উন্নয়ন, শিক্ষাখাত শক্তিশালী করা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
শ্রীপুর পৌর জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক, এডাব চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। এসময় অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রীপুর পৌর জাসাসের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্ব) রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার শেখ, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান খান (সোহেল), শ্রীপুর উপজেলা জাসাসের আহ্বায়ক হেলালউদ্দিন প্রধান, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজিজুল সরকার, শ্রীপুর পৌর জাসাস ১ নং যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, সাহাবউদ্দিন মাস্টার, শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন (বিএসসি), কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র কমিটির আহবায়ক আজিজুল ইসলাম, কেন্দ্র কমিটির সদস্য সচিব সেলিম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
