
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনাকে জাগ্রত করার গুরুত্বে গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, মহিলা কলেজের অধ্যক্ষ মুহলেহ্ উদ্দিন, সাংবাদিক জাকির হোসেন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন এবং সাবেক সহকারী অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল।
সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, হোসেনপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুলাই যোদ্ধা আল আমিন ভূইয়া, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা। সভায় ২১ ফেব্রুয়ারির কর্মসূচি চূড়ান্ত করা হয়।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল বেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ চেতনাকে শক্তিশালী করেছে। দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
- -
গাজীপুরে নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল
- -
কাপাসিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন
- All Posts
