
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু-কে মন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ৪৭ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন তিনি।
স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, বিগত সরকারের আমলে টানা ১৭ বছর মানুষের পাশে থেকে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষার প্রসারে নিরলস কাজ করার কারণে তিনি ইতোমধ্যেই গণমানুষের নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার সততা, দক্ষতা ও নেতৃত্বগুণ জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে তারা মনে করেন।
এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা জানান, আধুনিক ও উন্নয়নমুখী গাজীপুর গঠনে তার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তিনি দায়িত্ব পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখতে পারবেন বলে তরুণরা আশাবাদ ব্যক্ত করেন।
সুশীল সমাজের সদস্যদের মতে, জনকল্যাণে নিবেদিতপ্রাণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। সেই বিবেচনায় গাজীপুর-৩ আসনের জনগণ তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বলেই তারা মনে করেন।
এ বিষয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান এবং দেশ ও সমাজের উন্নয়নে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
