
স্টাফ রিপোর্টার :- গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় অবস্থিত আস-সুন্নাহ ইসলামিক একাডেমীর ৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় একাডেমী প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সাবেক সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।
উদ্বোধনী পর্বে বিভিন্ন পতাকা উত্তোলন করেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল নেতা শফিকুল ইসলাম লিটন, শেখ বাড়ী জামে মসজিদের সভাপতি এমদাদ হোসেন শেখ, মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন কাজী, মামুন ফকির, মিঠুন মন্ডল ও সজিব।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আস-সুন্নাহ ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দিন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
- -
গাজীপুরে নবনির্বাচিত এমপি রফিকুল ইসলাম বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল
- -
কাপাসিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন
- All Posts
