গাজীপুর সদরে ধানের শীষের পক্ষে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news
স্টাফ রিপোর্টার :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের পক্ষে গাজীপুর সদর উপজেলায় গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের আগুন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী।
উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং যুবদল নেতা সাদ্দাম হোসেন ও লিটন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য নূরুল আমিন মাস্টার, কাজী শহিদুল্লাহ শহীদ, তোফাজ্জল হোসেন শেখ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবির মোনায়েম, উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, যুগ্ম আহ্বায়ক মাযহারুল ইসলাম, আব্দুল হালিম, আব্দুল আজিজ, লিটন ভূঁইয়া, জুয়েল, মজিদ, মহসিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানে মহিলা আওয়ামী নেত্রী সহ প্রায় অর্ধশতাধিক লোক বিএনপিতে যোগদান করেন।এবং ধানের শীষ প্রতিকে প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।