
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আল আমিন অপুকে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করে হোসেনপুর থানা পুলিশ। তিনি হোসেনপুর উপজেলার আল ফাতাহ বিদ্যা নিকেতন স্কুলের সামনে থেকে গ্রেপ্তার হন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় আল আমিন অপুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে
