গাজীপুর-৩ বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর-৩ সংসদীয় আসন (১৯৬) থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯ টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর কুমিল্লা হোটেল সংলগ্ন এলাকায় ভবানীপুর পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সাবেক বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফকরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।

এসময় স্থানীয় মুরব্বি, যুবক ও ছাত্রসমাজের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি গাজীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।