গাজীপুর চৌরাস্তায় বিশেষ অভিযান: ফুটপাত দখলমুক্ত, হকার ও অবৈধ দোকান উচ্ছেদ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর চৌরাস্তায় ফুটপাত দখল, হকারদের অনিয়মিত বসা এবং অবৈধ দোকান উচ্ছেদে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ ও অপরাধ বিভাগ।

দীর্ঘদিন ধরে চৌরাস্তায় পথচারী চলাচলে বিঘ্ন, যানজট এবং রাস্তার বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। এ পরিস্থিতি নিরসনে যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন ট্রাফিক উত্তর জিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ শহীদুল আলম শহীদ, বাসন থানার ওসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থা ও ফুটপাত দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট বিভাগের আরও কঠোর ও নিয়মিত তদারকি প্রয়োজন।
এদিকে পুলিশ বিভাগ জানিয়েছে, সড়ক সচল ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অভিযান শেষে এসি ট্রাফিক মোঃ শহীদুল আলম শহীদ সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলের মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন।